দৃষ্টি স্কুল অব ডিবেটের সমাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৃষ্টি স্কুল অব ডিবেটের নবম ব্যাচের সমাবর্তন ও পুরস্কার বিতরণ সম্প্রতি নগরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করে দৃষ্টি চট্টগ্রাম ও রোটারি ক্লাব অব চিটাগাং মিড সিটি।সভাপতিত্ব করেন দৃষ্টির সভাপতি মাসুদ বকুল। অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণ-এর প্রকাশক ও পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, আফতাব আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক আবু তৈয়ব চৌধুরী ও প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক কবি ওমর কায়সার। অনুষ্ঠানে বক্তব্য দেন আদনান মান্নান, মিলি চৌধুরী, মাসুদ রানা, বদরুদ্দোজা জুয়েল প্রমুখ।জসিম উদ্দিন চৌধুরী বলেন, বিতর্ক চেতনাবোধসম্পন্ন মানুষ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জীবন, সমাজ, দেশ ও জাতির নানা সমস্যাকে চিহ্নিত করে তার সমাধান খুঁজতে শেখায়।তাই বিতর্কে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়া গুরুত্বপূর্ণ।উল্লেখ্য, গত আগস্টে শুরু হওয়া রোটারি মিডসিটি ও দৃষ্টি স্কুল অব ডিবেটের নবম ব্যাচে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৭ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়েছে।আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে দশম ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচি। বিজ্ঞপ্তি।