দৃষ্টি স্কুল অব ডিবেটের সমার্বতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিথিদের সঙ্গে দৃষ্টি স্কুল অব ডিবেটের ১৫তম ব্যাচের শিক্ষার্থীরা
অতিথিদের সঙ্গে দৃষ্টি স্কুল অব ডিবেটের ১৫তম ব্যাচের শিক্ষার্থীরা

দৃষ্টি স্কুল অব ডিবেটের ১৫তম ব্যাচের সমার্বতন সম্প্রতি থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে সমাপনী পর্বে অতিথি ছিলেন দৈনিক পূর্বদেশ-এর সম্পাদক ওসমান গনী। অনুষ্ঠানে অতিথি ছিলেন কবি জিন্নাহ চৌধুরী। বক্তব্য দেন দৃষ্টির সাধারণ সম্পাদক বনকুসুম বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন, বিতর্ক সম্পাদক তাফহিম হিমেল, দপ্তর সম্পাদক রাকিব তৌসিফ, সহসম্পাদক কাজী আরফাত ও নাজমুস সাকিব। অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, দৃষ্টির নিয়মিত বিতর্ক প্রশিক্ষণ দৃষ্টি স্কুল অব ডিবেটের ১৫তম ব্যাচে ১২টি বিদ্যালয়ের ৬৭জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি।