দৃষ্টির আবৃত্তি কর্মশালা ২৭ ও ২৮ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন দৃষ্টির আবৃত্তি কর্মশালা ২৭ ও ২৮ অক্টোবর চেরাগি পাহাড়ের চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ২৭ আগস্ট সকাল ১০টা থেকে ১২টা এবং ২৮ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত কর্মশালা চলবে। কর্মশালায় প্রশিক্ষণ দেবেন বাংলাদেশ বেতার চট্টগ্রামকেন্দ্রের সাবেক মুখ্য নাট্য প্রযোজক এ কে এম আসাদুজ্জামান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক অসীম দাশ ও আরটিভির সংবাদ উপস্থাপক ও বিতার্কিক দেবাশীষ রঞ্জন সরকার। কর্মশালায় অংশ নিতে আগ্রহীদের ফোনে (০১৮১৮ ৭৭৩৩০৮, ০১৭১৯ ১৪২৯৫৩) যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।