দৃষ্টির জুনিয়র ছায়া জাতিসংঘ সম্মেলনের নিবন্ধন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সংগঠন দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে আগামী ১৩-১৫ অক্টোবর নগরে অনুষ্ঠিত হবে ছায়া জাতিসংঘ সম্মেলন। এই সম্মেলনে পাঁচটি কমিটিতে স্কুল ও কলেজের ১৫০ জন শিক্ষার্থী ছায়া কূটনীতিক হিসেবে বিভিন্ন দেশের প্রতিনিধি হিসেবে অংশ নেবে। ছায়া জাতিসংঘ সম্মেলনের আদলে অনুষ্ঠিত সম্মেলনে যেখানে তরুণ শিক্ষার্থীরা অংশগ্রহণের মাধ্যমে কূটনৈতিক দক্ষতা, দূতিয়ালি যোগাযোগ ও জাতিসংঘের কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনে সমর্থ হবে। এ ছাড়া আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে কর্মশালা। সম্মেলন ও কর্মশালায় অংশগ্রহণে আগ্রহীদের আগামী ২ অক্টোবরের মধ্যে দৃষ্টি চট্টগ্রামের ১৮/এ মেহেদীবাগ কার্যালয়ে অথবা মুঠোফোনে (০১৮২৩৮৪১৮৭৭ ও ০১৬৭৫৮৯৩৯৬৭) যোগাযোগ করে নিবন্ধন করতে হবে। বিজ্ঞপ্তি।