দৃষ্টির দিনব্যাপী বিতর্ক কর্মশালা
দৃষ্টি চট্টগ্রামের দিনব্যাপী বিতর্ক কর্মশালা গত ২৮ জুন টিআইসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক আ জ ম নাছির উদ্দিন। সংগঠনের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কনফিডেন্স সিমেন্টের নির্বাহী পরিচালক জহির উদ্দিন আহমেদ ও শিশুসংগঠক সাইফুল আলম খান। বক্তব্য দেন দৃষ্টির নির্বাহী কমিটির সদস্য মিলি চৌধুরী, সাধারণ সম্পাদক বনকুসুম বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন, বিতর্ক সম্পাদক তাফহিম হিমেল, মিডিয়া ও কমিউনিকেশন সম্পাদক জুনায়েদ কৌশিক চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথি শিক্ষার্থীদের অসুস্থ তর্ক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, একজন পূর্ণাঙ্গ মানুষ হতে হলে আত্মকেন্দ্রিকতা পরিহার করতে হবে। বাংলাদেশের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে তরুণ প্রজন্মকেই এগিয়ে আসতে হবে ।
কর্মশালায় নয়টি বিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থী অংশ নেয়। আগামী ১০ আগস্ট দ্বিতীয় পর্বের কর্মশালা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।