দৃষ্টির বিতর্ক উৎসব আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৃষ্টি চট্টগ্রামের ২৫ বছর পূর্তি উপলক্ষে দুই দিনের ফ্রেশ-দৃষ্টি ষষ্ঠ জাতীয় বিতর্ক উৎসব আজ শুরু হচ্ছে। থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত উৎসবে চট্টগ্রামের ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। উৎসবে বিতর্কের বিভিন্ন মডেল উপস্থাপনা করা হবে। এসব পর্বে অংশ নেবেন সাংসদ ওয়াসিকা আয়েশা খান, বিতার্কিক বিরুপা পাল, সাংবাদিক মোজ্জামেল বাবু, লেখক আলম খোরশেদ, শিক্ষাবিদ সাফিয়া গাজী রহমান, সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, ওমর কায়সার, করপোরেট ব্যক্তিত্ব আসিফ ইকবাল, মিডিয়া ব্যক্তিত্ব আবদুন নূর তুষার প্রমুখ। বিজ্ঞপ্তি