দৃষ্টির বিতর্ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৃষ্টি চট্টগ্রাম ও লায়ন্স ক্লাব অব চিটাগাং বেঙ্গল সিটির যৌথ আয়োজনে বিতর্ক কর্মশালা ২৫ জুন থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-৪-এর ফার্স্ট ভাইস গভর্নর এম ডি এম কামাল উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর জ্যেষ্ঠ সহসম্পাদক জহুরুল ইসলাম, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-৪-এর জোন চেয়ারম্যান শহিদুল ইসলাম, লায়ন্স ক্লাব অব চিটাগাং বেঙ্গল সিটির সভাপতি মোহাম্মদ নাসিরউদ্দিন। দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৃষ্টি চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাইফ চৌধুরী, যুগ্ম সম্পাদক আদনান মান্নান, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাবের শাহ, দপ্তর সম্পাদক সাইফুদ্দিন ও অনুষ্ঠান সম্পাদক মুজিবুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধক এম ডি এম কামাল উদ্দিন চৌধুরী বলেন, ‘জ্ঞান অর্জনের বিভিন্ন পথ আছে। এর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট পথ হচ্ছে বিতর্ক। বিতর্ক যুক্তিবাদী মানুষ তৈরি করে আর যুক্তিবাদী মানুষের কদর সমাজে অনেক বেশি।’ অনুষ্ঠানে সংসদীয় বিতর্ক নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আদনান মান্নান। অনুষ্ঠানে দৃষ্টির ১৯তম আন্তবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২১টি বিদ্যালয়ের ১৭০ জন শিক্ষার্থী অংশ নেয়।কর্মশালায় প্রীতি সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন জুয়েল চৌধুরী, সাবের শাহ, সাইফুদ্দিন মুন্না, প্রিয়ম দাশ ও জুনায়েদ কৌশিক চৌধুরী। আগামী ১ জুলাই থেকে শুরু হবে এ প্রতিযোগিতা। বিজ্ঞপ্তি।