দৃষ্টির বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
দৃষ্টি চট্টগ্রামের ১৩তম বিতর্ক কর্মশালা ২৩ মে নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষণ দেন রাশেদ হাসান, অরুণ ভদ্র, সাবের শাহ, নাসির উদ্দিন, সাইফুদ্দিন ও জুনায়েদ কৌশিক চৌধুরী। কর্মশালার শেষ অনুষ্ঠিত হয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক এই বিষয়ে একটি প্রাণবন্ত সংসদীয় বিতর্ক। এতে স্পিকারের দায়িত্ব পালন করেন দৃষ্টি চট্টগ্রামের সহসভাপতি সাইফ চৌধুরী।সমাপনী আয়োজনে সনদ বিতরণ করেন প্রধান অতিথি দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। দৃষ্টি চট্টগ্রামের প্রধান উপদেষ্টা ফরিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, সিটিহোম প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক খোরশেদুল আলম, ঢাকা ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরউল আরশাদ চৌধুরী ও গ্রিন ফিনিটি এনার্জির ব্যবস্থাপনা পরিচালক গোলাম বাকি মাসুদ। বক্তব্য দেন দৃষ্টি ডিবেট ক্লাবের পরিচালক মাসুদ বকুল, দৃষ্টি চট্টগ্রামের সভাপতি কশসাফুল হক, সহসভাপতি সাইফ চৌধুরী, মিলি চৌধুরী ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। কর্মশালায় চট্টগ্রামের ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি।