দৃষ্টির শিক্ষা উপকরণ বিতরণ কাপ্তাইয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম বলেছেন, ‘শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগাতে না পারলে তাঁরা শিক্ষিত হলেও প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে না। প্রকৃত মানুষ সেই হবে যে দেশ ও সমাজ নিয়ে চিন্তা করবে এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবে। সম্প্রতি কাপ্তাই উপজেলায় দৃষ্টি চট্টগ্রামের শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ হাজেরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতি চট্টগ্রাম চ্যাপ্টারের সাধারণ সম্পাদক খোরশেদুল আলম কাদেরী, বাংলাদেশ রুরাল ডেভলেপমেন্ট বোর্ডের (বিআরডিবি) চেয়ারম্যান শফিউল আলম খোকন, কবি জিন্নাহ চৌধুরী, দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসু বকুল। বক্তব্য দেন দৃষ্টি চট্টগ্রামের অর্থসম্পাদক বনকুসুম বড়ুয়া, বিতর্ক সম্পাদক আফসানা তমা, আবৃত্তি সম্পাদক উর্মি আচার্য, নাজমুল আসিফ, সাইফুদ্দীন মুন্না প্রমুখ। এতে বক্তারা বলেন, রূপকল্প ২০১১ বাস্তবায়নে উপজেলার সঙ্গে তথ্য প্রযুক্তির সংযোগ ঘটাতে হবে। শহর ও গ্রামের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার পদ্ধতিগত ব্যবধান দূর করতে পারলে দেশ যেমন উপকৃত হবে তেমনি বড় বড় শহরে চাপ অনেকাংশে কমে যাবে। অনুষ্ঠানে কাপ্তাই উপজেলার বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয় ও চিৎমরম উচ্চবিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাউপকরণ বিতরণ করা হয়। উল্লেখ এর আগে পটিয়ার হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দৃষ্টি চট্টগ্রামের পক্ষ থেকে শিক্ষাউপকরণ বিতরণ করা হয়।