দৃষ্টির সাক্ষাৎ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৃষ্টি চট্টগ্রামের সাক্ষাৎ সভা ৭ নভেম্বর সংগঠনের মেহেদীবাগস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সূচনা বক্তব্য দেন সংগঠনের সভাপতি মাসুদ বকুল। অতিথি হিসেবে ছিলেন শিক্ষাবিদ সাফিয়া গাজী রহমান ও ফাতেমা জেবুননেসা, কবি জিন্নাহ চৌধুরী, সংগঠক সাইফুল হুদা ও গোলাম বাকী মাসুদ, আবৃত্তি শিল্পী মিলি চৌধুরী এবং সাংবাদিক শাহাদাত হোসাইন।
বক্তব্য দেন কশসাফুল হক, বোরহান শাওন, বনকুসুম বড়ুয়া, শহিদুল ইসলাম, সাইফুদ্দিন, মুজিবুর রহমান, তাফহিম হিমেল, রাকিব তৌসিফ, শমিক বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।