সাতকানিয়া উপজেলার দেওদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে ১ মার্চ পুরস্কার বিতরণ করা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম সিকদার। প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সামশুল আলম, আবদুল মালেক, প্রাথমিক শিক্ষক সমিতি সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি শিহাবউদ্দিন মুহাম্মদ ইউছুপ, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী।
বক্তব্য দেন প্রাথমিক শিক্ষক সমিতি সাতকানিয়া উপজেলা শাখার সহসভাপতি এস এম জাকারিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হোসেন চৌধুরী, পরিচালনা কমিটির সদস্য জামাল উদ্দিন, জেবুন্নিছা, সহকারী শিক্ষক হাফছা বেগম, আবদুর রহিম প্রমুখ।
—সাতকানিয়া প্রতিনিধি