দেওয়ান বাজারে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিঅ্যান্ডবি কলোনি প্রিমিয়ার লিগ (সিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে ৬ মে। দেওয়ান বাজার সিঅ্যান্ডবি কলোনি মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করেন আওয়ামী লীগ নেতা ও পিসিএল চেয়ারম্যান আ জ ম নাছির উদ্দিন। এ ছাড়া প্যানেল মেয়র হাসান মাহমুদ, আয়োজক কমিটির সদস্য মো. আবু, ওসমান গনি, ইফতেখার সালেহ, ফরহাদ বিন জাহেদ ও আরিফ পাশা উপস্থিত ছিলেন। আগামী ৬ জুন শেষ হতে যাওয়া এ টুর্নামেন্টে সাদা, নীল, হলুদ, সবুজ, বেগুনি ও লাল নামের ছয়টি দল অংশ নিচ্ছে। বিজয়ী দলকে ট্রফিসহ নগদ অর্থ দেওয়া হবে পুরস্কার হিসেবে। প্রতি খেলার ম্যান অব দ্য ম্যাচের জন্যও রয়েছে পুরস্কার। বিজ্ঞপ্তি।