প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনের মানুষের রাগ ভাঙাতে মানুষ কত কি-ই না করে। চিঠি দেয়, উপহার দেয়, একটু সিনেমাটিক কিছু করতে চাইলে গানও গাইতে পারে! কিন্তু কাউন্টি ডারহামের এই ভ্যানচালক করেছেন কী দেখুন! নিজের ভ্যানের গায়ে বিশাল হরফে যা লিখেছেন, তার ভাবার্থ অনেকটা এ রকম, ‘লিন্ডা, আমি দুঃখিত। মাঝেমধ্যে বোকার মতো আচরণ করলেও আমি তোমাকে ভীষণ ভালোবাসি। বাকি জীবনটা তোমার সঙ্গেই কাটাতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে?’ এই ভ্যান চালিয়ে তিনি শহরময় ঘুরে বেড়াচ্ছেন। ভ্যানটি কাউন্টি ডারহামবাসীর নজর কাড়লেও, ভ্যানচালকের পরিচয় জানা যায়নি। ডোনা বয়ার নামে কাউন্টি ডারহামের বাণিজ্যিক এলাকার একজন শ্রমিক বলছিলেন, ‘এটা খুবই অদ্ভুত! তবে আমার মনে হয়, এতো কিছুর পর লিন্ডা “হ্যাঁ” না বলে থাকতে পারবে না!’ ডেইলি মেইল