দেরি করে ব্যায়াম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোরে বিছানা ছাড়তে একদমই ইচ্ছে করে না? তাহলে আরেকটু ঘুমিয়ে নিন। কারণ, সকালের ব্যায়ামটা সূর্য ওঠার পরেও করে নেওয়া যায়। যাঁদের সে রকম সুযোগ রয়েছে, তাঁরা একটু পরেও জগিং বা দৌড়াদৌড়ির মতো নিয়মিত ব্যায়াম শুরু করতে পারেন। যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ কথা জানিয়েছেন। তাঁরা ইংল্যান্ডের ২০ জন পেশাদার ক্রীড়াবিদের শারীরিক সুস্থতা ও ব্যায়াম করার ধরন ও সময়সূচি নিয়ে গবেষণা চালান, যাঁরা দিনের বেলায় একটু দেরি করে শরীরচর্চা শুরু করতে অভ্যস্ত। আর তাঁদের শরীরও সেই অভ্যাসের সঙ্গে মানিয়ে নিয়েছে। গবেষক রোল্যান্ড ব্র্যান্ডস্ট্যাটার বলেন, মস্তিষ্কের পাশাপাশি মানুষের অন্যান্য অঙ্গেও জৈব ঘড়ির প্রভাব রয়েছে এবং সেগুলো দিন-রাতের ব্যবধান মেনে চলে। আইএএনএস।