দেশ উন্নত হলে মুক্তিযোদ্ধাদের আত্মা শান্তি পাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল কালামের নাগরিক শোকসভায় বক্তব্য দেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী
আবুল কালামের নাগরিক শোকসভায় বক্তব্য দেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ‘মুক্তিযোদ্ধারা জাতির সূর্যসন্তান। তাঁদের ত্যাগের বিনিময়ে স্বাধীন এ দেশ এখন উন্নয়নের পথ ধরেই এগোচ্ছে। ২০২১ সালের যে লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে, আশা করি তার আগেই ২০১৯ সালে বাংলাদেশ মধ্য আয়ের দেশে উন্নীত হবে। দেশ উন্নত হলে মুক্তিযোদ্ধাদের আত্মা শান্তি পাবে।’
১১ জুন চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনতায়নে মুক্তিযোদ্ধা আবুল কালামের নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শোকসভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের কমান্ডার মো. সাহাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন। অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী। পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন মরহুমের ছোট ভাই রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান। মরহুমের জীবনী পাঠ করেন আবুল কালাম।
বক্তব্য দেন মা ও শিশু হাসপাতাল ও কলেজের অধ্যক্ষ এ এস এম মোস্তাক আহমেদ, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোতালেব, সাতকানিয়া পৌরসভার মেয়র মাহমুদুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ সাতকানিয়া উপজেলার কমান্ডার আবু তাহের, লোহাগাড়ার কমান্ডার আকতার আহাম্মদ সিকদার, পটিয়ার ডেপুটি কমান্ডার মুস্তাফিজুর রহমান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শহীদ উল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।