দেশ টিভির বর্ষপূর্তি উদ্যাপন
বেসরকারি টেলিভিশন দেশ টিভির ষষ্ঠ বর্ষপূর্তি উৎসব গত ২৬ মার্চ চট্টগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে যোগ দিয়েছেন রাজনীতিবিদ, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, বিভিন্ন সংগঠনসহ নানা শ্রেণি–পেশার মানুষ।
বেলা ১১টায় নগরের চেরাগী পাহাড় মোড়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার উপস্থিত ব্যক্তিদের নিয়ে কেক কেটে বর্ষপূতি অনুষ্ঠান শুরু করেন। বর্ষপূতিতে আগত অতিথিদের অভ্যর্থনা জানান দেশ টিভির চট্টগ্রাম বিভাগীয় প্রধান আলমগীর সবুজ।
এ ছাড়া চট্টগ্রাম অফিসে শুভেচ্ছা জানাতে আসেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, আওয়ামী লীগ–সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার, ইনডিপেনডেন্ট টেলিভিশনের আবাসিক প্রধান মামুন আবদুল্লাহ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যালম, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়াদার চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।