দেশজুড়ে নাশকতার প্রতিবাদে জাসদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার যৌথ উদ্যোগে সম্প্রতি এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। দোস্ত বিল্ডিং চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জাসদ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আবু বক্কর ছিদ্দিক। সমাবেশে জাসদের নেতারা বিএনপি–জামায়াত জোটের গত দুই মাসের কর্মসূচিকে দেশের ১৬ কোটি মানুষের জীবন-জীবিকা ধ্বংসের কর্মসূচি হিসেবে বর্ণনা করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় সহসভাপতি ইন্দু নন্দন দত্ত, শিল্প ও বাণিজ্য সম্পাদক তৈয়বুর রহমান, সংখ্যালঘুবিষয়ক সম্পাদক ভানু রঞ্জন চক্রবর্তী, জাসদ দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী, উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম আখতারুল আলম, জাসদ নেতা মোহাম্মদ ইউসুফ, ডি এইচ খান, আবদুল লতিফ, শামসুদ্দীন আহম্মদ, সৈয়দ জাফর আহম্মদ, মাহবুবুল হক, সেলিম উদ্দীন চৌধুরী, মঈনুল আলম খান, ওবায়দুল হক, রেজাউল করিম, মোহাম্মদ সারোয়ার প্রমুখ। বিজ্ঞপ্তি।