দেশজুড়ে সংখ্যালঘু হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে সংখ্যালঘুদের ওপর হামলা, হত্যা ও জায়গাজমি দখলের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। ১২ জুন শহরের শাপলা চত্বরে খাগড়াছড়ি সনাতন সমাজকল্যাণ পরিষদ ও সনাতন ছাত্র ও যুবকল্যাণ পরিষদের আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন।
সনাতন সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিধান কানুনগোর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সনাতন সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক স্বজল বরণ সেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, অধ্যাপক সত্যজিৎ চৌধুরী, সনাতন সমাজকল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অশোক মজুমদার, রাধা বঙ্কুবিহারী ইসকন মন্দিরের সাধারণ সম্পাদক জয় নরহরি দাশ, সৎসঙ্গ আশ্রমের জয়ভদ্র আচার্য, শিব শংকর দেব, ধনা চন্দ্র সেন, বুড্ডিস্ট ওয়েলফেয়ারের জেলা সভাপতি পারদর্শী বড়ুয়া প্রমুখ।
বক্তরা সারা দেশের সংখ্যালঘুদের হত্যা, নির্যাতন, বাড়িঘরে হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করে দৃষ্টান্তমূলক শান্তি প্রদান করার আহ্বানও জানান তাঁরা।