দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে পরিবার পরিকল্পনা সমিতির মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশব্যাপী শিশু ও নারী হত্যা এবং নির্যাতনের প্রতিবাদে ১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ পরিবার-পরিকল্পনা সমিতি (এফপিএবি) চট্টগ্রাম শাখার ব্যবস্থাপনায় মানববন্ধনের আয়োজন করা হয়। চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা সমিতি চট্টগ্রাম শাখার সভাপতি মনির আহমেদ চৌধুরী। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমিতির অবৈতনিক সাধারণ সম্পাদক মো. কামরুল হোসেন এবং চট্টগ্রাম শাখার জেলা কর্মকর্তা মো. ওহিদুজ্জামান।
এতে শাখার কর্মকর্তা–কর্মচারীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। বিজ্ঞপ্তি।