প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩০ ডিসেম্বর বিকেল সাড়ে পাঁচটায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হবে উচ্চারক আবৃত্তি দলের দুটি শ্রুতি পরিবেশনা। ভারতের পশ্চিমবঙ্গের লেখক অভিজিৎ সেনের গল্প ‘সীমান্ত’ এবং ফিলিস্তিনি লেখক কবিদের লেখার শ্রুতিরূপ পাঠ করা হবে এই আয়োজনে।
দেশভাগ ও সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষাপটে রচিত সীমান্ত গল্পের শ্রুতিরূপ দেন ফারুক তাহের ও নির্দেশনায় আছেন মোস্তফা কামাল যাত্রা।
ফিলিস্তিনের ওপর ইসরায়েলের আগ্রাসন নিয়ে রচিত এডোয়ার্ড সাইদ, নোয়াম চামস্কি, মাহমুদ দারবিশসহ বেশ কয়েকজন লেখকের লেখাও পাঠ করবেন উচ্চারকের শিল্পীরা। বিজ্ঞপ্তি।