দেশি আইসক্রিমের স্বাদ
আইসক্রিমের ফ্লেভার, রেসিপি ইত্যাদি আসে ইতালি থেকে। কিন্তু দুধ-চিনি থেকে শুরু করে তৈরি পর্যন্ত সবকিছুই শতভাগ দেশি। সে জন্যই হয়তো ক্লাব জেলাটোর আইসক্রিমের স্বাদটাও একটু বেশি।২০০০ সালের আগস্ট মাসে ঢাকা ক্যান্টনমেন্টের শহীদ জাহাঙ্গীর গেটের পাশে প্রথম গড়ে ওঠে এই আইসক্রিম পার্লারটি। বছর তিনেক পর চলে আসে বনানী ১১ নম্বরের বর্তমান জায়গায়। ক্লাব জেলাটোর ক্রেতাদের একটা বড় অংশ বিদেশি। দেশি গ্রাহকও কম নয়।৩০টির বেশি পদের আইসক্রিম সব সময় থাকে এখানে। এক স্কুপের দাম ১২০ টাকা, দুই স্কুপের ২২০ এবং তিন স্কুপের ৩২০ টাকা। ইতালিয়ান ক্লাসিকস সানডের ভেতর আছে পিসা টাওয়ার, হেভেনলি চকোলেট, মেরি মিন্ট, চকো সিডাকশন, পিনোকিও, ট্রপিকা, রোজ গার্ডেন, কোপা ক্লাসিকা ইত্যাদি স্বাদ। দাম পড়বে ২৮০-৩৮০ টাকা। জেলাটোর আইসক্রিমের বৈশিষ্ট্য হলো এগুলো খুব নরম। খেতে যেমন স্বাদ, সাজাতেও অনেক সুবিধা বলে জানালেন এখানকার প্রধান শেফ ফ্রান্সিস রোজারিও। এসব ফ্লেভারের বাইরে মৌসুমি ফলের ফ্লেভার দিয়েও আইসক্রিম বানাচ্ছেন জেলাটোর শেফরা। আম, পেয়ারা, আনারস, কাঁঠাল, লিচু ইত্যাদি ফ্লেভারের আইসক্রিম আপনার জিভে জল এনে দিতে পারে মুহূর্তেই।শুধু আইসক্রিম নয়। রসনা বিলাসে এখানে আরও আছে কেক-পেস্ট্রি। বসে যেমন খেতে পারবেন, তেমনি বিভিন্ন অনুষ্ঠানের জন্য অর্ডার দিয়েও বানাতে পারবেন। প্রতি কেজির দাম পড়বে কমপক্ষে এক হাজার ৬০০ টাকা। কেকে নকশা করলে দাম বেড়ে দুই হাজার ২০০ টাকা পর্যন্ত যেতে পারে। আর পেস্ট্রির দাম ১৩০-১৬০ টাকা।এখানকার আরও একটি জনপ্রিয় পানীয় হলো তাজা কমলার রস। এ ছাড়া হট চকোলেট, আমের রস ইত্যাদি পানীয়ও পাওয়া যায়। দাম ১৫০ টাকা। একটু কফি না হলে কি চলে? সে কথাও ভেবে রাখা হয়েছে। ঠান্ডা-গরম কয়েক পদের কফি পাওয়া যায়। দাম ১০০-১৩০ টাকা।জেলাটো শেকের কথা তো বলাই হয়নি। আপনার পছন্দমতো যেকোনো আইসক্রিমের দুই স্কুপ আইসক্রিম নিয়ে মেশানো হবে মিল্ক শেকের সঙ্গে। সেই সঙ্গে স্বাদবর্ধক আরও কিছু। ব্যস, বিশেষ জেলাটো শেক তৈরি আপনার জন্য। খাওয়ার সঙ্গে সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা আড্ডাও দিতে পারবেন পরিবার নিয়ে।রসুইঘর থেকেচকো সিডাকশনউপকরণ: ফেরারো রোশের, ভ্যানিলা এবং চকোলেট—এই তিন ফ্লেভারের এক স্কুপ করে আইসক্রিম নিতে হবে।প্রণালি: এই তিন স্কুপের সঙ্গে মাঝারি আকারের এক কাপ এসপ্রেসো কফি মেশাতে হবে। ডেকোরেশনের জন্য এর ওপর দিতে হবে ক্রিম, চেরি ফল, আপেলের টুকরা, চকোলেট এবং ওয়েফার বিস্কুট।