রেসিপি
দেশি আম দিয়ে বিদেশি মিষ্টান্ন
আমের সময় এখন। বাড়িতে সহজেই বানাতে পারেন এই ফলের মিষ্টি পদ। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম
ক্রাম্বল বার
উপকরণ
ময়দা আড়াই কাপ, মাখন ৩ টেবিল চামচ, পানি ২ টেবিল চামচ, ডিমের কুসুম ২টা, পাকা আমের টুকরা ২ কাপ, চিনি ২ টেবিল চামচ, ক্রাম্বলের জন্য ময়দা ১ কাপ, আইসিং সুগার ২ টেবিল চামচ, মাখন ২ টেবিল চামচ।
প্রণালি
ময়দার সঙ্গে মাখন, কুসুম, পানি মিশিয়ে ডো তৈরি করুন। রুটি বেলে ডাইসে সেট করে নিতে হবে। পাকা আমের টুকরার সঙ্গে চিনি মিশিয়ে এর ওপর ঢেলে দিন। টপিঙের জন্য ময়দা, আইসিং সুগার ও মাখন মেখে ওপরে ছড়িয়ে দিন। এবার ১৮০ ডিগ্রি প্রি হিট ওভেনে ৪০-৪৫ মিনিট বেক করে নেবেন।
আমের ট্রায়ফল
উপকরণ
পাকা আমের টুকরা ২ কাপ, আমের মণ্ড ২ টেবিল চামচ, চিনি ৩ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, কুসুম ১ কাপ, কেক আধা কাপ, হুইপড ক্রিম ১ কাপ।
প্রণালি
আমের মণ্ড, চিনি, কর্নফ্লাওয়ার, কুসুম, দুধ একসঙ্গে মিশিয়ে চুলায় জ্বাল দিন। ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করুন। বাটিতে ঢেলে এর ওপর কেক, আমের টুকরা ছড়িয়ে ২টি স্তর তৈরি করুন। ওপরে হুইপড ক্রিম দিয়ে আমের টুকরা ছড়িয়ে পরিবেশন করুন।