দেশি পণ্যের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একটি দেশজ পণ্য, একটি প্রেরণার উর‌্যাস’—স্লোগানকে ধারণ করে অর্বাচীন আয়োজন করে দেশি পণ্যের এক প্রদর্শনী। ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রদর্শনী চলবে ঢাকার ধানমন্ডির দৃক গ্যালারিতে। দেশের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীদের তৈরি নানা ধরনের জিনিস এখানে পাওয়া যাবে। দেশীয় কাঁচামাল ব্যবহার করে তৈরি হয়েছে আসবাব ও ঘর সাজানোর উপকরণ। অর্বাচীনকে এসব পণ্যের বাজার সৃষ্টিতে সহায়তা দিচ্ছে ক্যাটালিস্ট। আর অর্বাচীনের পরামর্শক হিসেবে রয়েছেন ডিজাইনার চন্দ্রশেখর সাহা। তিনি বলেন, ‘আমাদের ব্যবহূত এমন পণ্যের দেশে বাজার তৈরির অনেক সম্ভাবনা রয়েছে, তবে এ বিষয়ে প্রয়োজন ক্রেতার সচেতনতা। ক্রেতারা যদি নিজ উদ্যোগে বিদেশি পণ্যের ব্যবহার কমিয়ে দেশি পণ্য ব্যবহারে উর‌্যাসাহী হয়ে ওঠে, তবেই এটি সম্ভব। আর এসব পণ্যের মানও বিদেশি যেকোনো পণ্যের চেয়ে ভালো।’ প্রাথমিক পর্যায়ে বেশ কিছু পণ্য নিয়ে শুরু হচ্ছে এই উদ্যোগ। এর মধ্যে রয়েছে কুশন কভার, ল্যাম্প ও ল্যাম্পশেড, ছবির ফ্রেম, কার্পেট, টেবিল ম্যাট, চমর‌্যাকার ফ্রেমের আয়না, মাটির পটারি, কৃত্রিম ফুল ইত্যাদি। এসব পণ্য খুব দ্রুত দেশের বিভিন্ন আসবাবের শোরুমে পাওয়া যাবে বলে জানান আয়োজকেরা।