দেশি পোশাকে দেশের চেতনা
নিত্য উপহার ও নিত্য উপহার শঙ্খবার এনেছে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, টি-শার্ট। পোশাকে লাল-সবুজ রঙে স্ক্রিনপ্রিন্ট ও হাতের কাজের মাধ্যমে নকশা করা হয়েছে। এসব পোশাকের নকশা করা হয়েছে শিল্পী কাইয়ুম চৌধুরী, চন্দ্র শেখর সাহা, ধ্রুব এষ, সব্যসাচী হাজরা, মাহাবুবুর রহমান প্রমুখের শিল্পকর্ম থেকে।এড্রয়েটমূল ভাবনা হিসেবে জাতীয় পতাকা ধরে পোশাকের নকশা করেছে এড্রয়েট। আছে শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, ফতুয়া, টি-শার্ট, শার্ট, ছোটদের পোশাক। ব্লকপ্রিন্ট, অ্যাপলিক, এমব্রয়ডারি ইত্যাদি মাধ্যমে কাজ করা হয়েছে। একটু ভারী কাপড় ব্যবহার করা হয়েছে।বাংলার মেলালাল-সবুজ রং ছাড়াও সাদা, কালো, হলুদ—এসব রঙের ব্যবহারে খাদি ও সুতি কাপড়ে করা হয়েছে ফতুয়া, শাড়ি, ব্লাউজ পিস, সালোয়ার-কামিজ ও টপস। আরও থাকছে শাল। সুতি শাড়িতে টাইডাই, ব্লকপ্রিন্ট, এমব্রয়ডারি, স্ক্রিনপ্রিন্টে স্মৃতিসৌধের প্রতিকৃতি, বিজয়ের মিছিল, বিজয়ের কবিতাকে মোটিফ ধরে কাজ করা হয়েছে।বরণছেলেদের টি-শার্ট, ফতুয়া ও পাঞ্জাবি এনেছে বরণ। লাল-সবুজ রঙের প্রাধান্য রয়েছে পোশাকে।নগরদোলাব্লকপ্রিন্ট, স্ক্রিনপ্রিন্ট মাধ্যমে নগরদোলার পোশাকে নকশা করা হয়েছে। মেয়েদের কিছু পোশাকে ইয়োক ব্যবহার করা হয়েছে।লাল সাদা নীল হলুদফ্যাশন হাউস লাল সাদা নীল হলুদ এনেছে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি। এসবে প্রাধান্য পেয়েছে সবুজ ও লাল রং। এখানে শিশুদের পোশাকও পাওয়া যাবে।চিলেকোঠা শেখরফতুয়া, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, টপস এনেছে চিলেকোঠা শেখর। মেয়েদের পোশাকের হাত ও গলায় ভিন্নতা আনার চেষ্টা করা হয়েছে।