দেশে এসিসিএর চাহিদা দিন দিন বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো জবস ও এবিসি রেডিওর নিয়মিত আয়োজন ‘প্রথম আলো জবস হতে চাই, পেতে চাই’ অনুষ্ঠানে এসেছিলেন এসিসিএ গ্লোবালের (বাংলাদেশ) কান্ট্রি ম্যানেজার মহুয়া রশীদ। এবিসি স্টুডিওতে তিনি তুলে ধরলেন পেশা হিসেবে এসিসিএর বিভিন্ন সম্ভাবনার কথা। সেই সব কথার নির্বাচিত অংশ তুলে ধরা হলো:প্রশ্ন: এসিসিএ বাংলাদেশের কার্যক্রম সম্বন্ধে বলবেন কি?মহুয়া রশীদ: এসিসিএ গ্লোবালের কাজ হলো ব্যবহারিক অ্যাকাউন্টিংয়ে পারদর্শী জনবল তৈরি করা; যাঁরা এই পেশায় চাকরি করছেন, তাঁদের পেশা উন্নয়নে ভূমিকা রাখা; চাকরি পেতে সহযোগিতা করা। এ ছাড়া এসিসিএ সিএটি ও অ্যাকাউন্টিংয়ে বিভিন্ন ডিপ্লোমা প্রদান করে থাকে।প্রশ্ন: দেশ ও বিদেশে এসিসিএর চাহিদা কেমন?মহুয়া রশীদ: যেহেতু বাংলাদেশে এসিসিএর ধারণাটি নতুন, তাই এখনো এর প্রসার ব্যাপক হয়নি। তবে এসিসিএ গ্লোবাল পেশা হিসেবে এর গ্রহণযোগ্যতার জন্য ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে বর্তমানে এর গ্রহণযোগ্যতা বেড়েছে। এ ছাড়া প্রচুর শিক্ষানবিশ ও এফিলিয়েটেড মেম্বার দেশে ও দেশের বাইরে অডিট সার্ভিস, প্রাইভেট সেক্টর, ব্যাংক, বিমা, মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন। পাবলিক সেক্টরের অনেকেই এখন এ বিষয়ে পড়ছেন। এসিসিএ গ্লোবাল তালিকাভুক্ত চাকরিদাতা নামে কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে এবং করতে যাচ্ছে, যাতে ট্রেইনি অথবা এসিসিএ মেম্বারদের চাকরি অথবা ইন্টার্ন পেতে কোনো সমস্যা না হয়।প্রশ্ন: এসিসিএ ভর্তির যোগ্যতা কী কী?মহুয়া রশীদ: এসিসিএ ভর্তির যোগ্যতা তুলনামূলক অন্যান্য প্রফেশনাল ডিগ্রি থেকে শিথিল। এসএসসি শেষ করেই যে-কেউ সিএটির মাধ্যমে এসিসিএতে আসতে পারে। তবে এইচএসসি শেষ করে আসাটাই ভালো। এ ক্ষেত্রে যেকোনো বিভাগ থেকেই শিক্ষার্থীরা আসতে পারে। উল্লেখ্য, স্নাতক শেষ করার পর শিক্ষার্থীরা সরাসরি এসিসিএর পার্ট পরীক্ষাগুলো দিতে পারবেন।প্রশ্ন: এসিসিএ পড়ার ক্ষেত্রে বিষয়ভিত্তিক ছাড়গুলো কীভাবে পাওয়া যাবে?মহুয়া রশীদ: এসিসিএ গ্লোবালের নিজস্ব একটি কাঠামো আছে বিষয়ভিত্তিক ছাড়ের ক্ষেত্রে। সেগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠান ও এর কারিকুলাম দেখা হয়ে থাকে। এ ছাড়া যে কেউ নিজস্ব তথ্যাদি (সিলেবাস, প্রশ্নের ধরন) জমা দিলে এসিসিএ গ্লোবাল তা নিরীক্ষা করে বিষয়ভিত্তিক ছাড় দিয়ে থাকে।প্রশ্ন: চাকরির জগতে একাডেমিক কোয়ালিফিকেশনের পাশাপাশি এসিসিএর ভবিষ্যৎ কেমন?মহুয়া রশীদ: বাংলাদেশের প্রেক্ষাপটে এসিসিএ একটি নতুন ধারণা। তবে এসিসিএর চাহিদা চাকরিদাতাদের কাছে দিন দিন বাড়ছে। এসিসিএ গ্লোবালও সেভাবেই কাজ করে যাচ্ছে। এসিসিএ একটি পূর্ণাঙ্গ সনদ। এসিসিএর মেম্বারদের সেভাবেই তৈরি করা হয়ে থাকে। এসিসিএ গ্লোবাল ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আইসিএফই নামে একটি কোর্স চালু করেছে। এসিসিএ বাংলাদেশ এই কোর্সটি সহজলভ্য করছে, যাতে করে এর মেম্বাররা যেকোনো দেশেই কাজ করতে পারেন।প্রশ্ন: এসিসিএ সম্পন্ন হওয়ার পর যে অনার্স সার্টিফিকেট প্রদান করা হয়, তা দিয়ে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে এমবিএ ডিগ্রি নেওয়া সম্ভব?মহুয়া রশীদ: এসিসিএ গ্লোবাল অক্সফোর্ড ব্রুক্স বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সে অনুযায়ী যেসব শিক্ষার্থী এসিসিএর মৌলিক বিষয়গুলো সম্পন্ন করবেন, তাঁরা অক্সফোর্ড ব্রুক্স বিশ্ববিদ্যালয়ের অনার্স সার্টিফিকেট অর্জন করবেণ। কারণ দুটি প্রতিষ্ঠানেরই পাঠ্যবিষয় এক। মৌলিক বিষয়গুলো সম্পন্ন করার পর শিক্ষার্থীরা একটি রিসার্চ পেপার জমা দিলেই এই সনদ পাওয়া যাবে। এসিসিএ গ্লোবাল বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইউজিসির সঙ্গে নিয়মিত আলোচনা করে যাচ্ছে। শিগগিরই উক্ত সার্টিফিকেট দিয়ে দেশীয় বিশ্ববিদ্যালয়গুলোতে এমবিএ কোর্সে ভর্তি হওয়া সম্ভব হবে।প্রশ্ন: এসিসিএ সম্পন্ন করতে কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন আছে কি না এবং তা কোন ধরনের হতে হবে?মহুয়া রশীদ: এসিসিএ মেম্বারশিপের জন্য তিন বছরের কর্ম অভিজ্ঞতার প্রয়োজন হয়ে থাকে। যেকোনো প্রতিষ্ঠানেই সংশ্লিষ্ট বিষয়ের অভিজ্ঞতা থাকতে হবে। এসিসিএ গ্লোবাল এ বিষয়ে কিছু নির্দেশনা প্রদান করে থাকে। অভিজ্ঞতা এক প্রতিষ্ঠানের হতে হবে এমনটিও নয়। বিভিন্ন প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ের অভিজ্ঞতা তিন বছর হলেই চলবে। তবে অভিজ্ঞতা অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে এবং সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্ট দ্বারা সত্যায়িত হতে হবে।অনুলিখন: বদরুজজামান চৌধুরী