দেশে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, সরকার বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে। এ কারণে পুরো দেশ হয়ে উঠছে আলোকিত। পাশাপাশি লোডশেডিং কমে এসেছে এবং বিদ্যুৎ পরিস্থিতিরও উন্নতি হয়েছে। ১২ মার্চ সন্ধ্যা সাড়ে ছয়টায় আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ গহিরা গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওই গ্রামের ২২০ জন গ্রাহক পল্লী বিদুত্যের নতুন সংযোগ পেয়েছেন।
পল্লী বিদ্যুতের আনোয়ারা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক এ মান্নান চৌধুরী ও আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসহাব উদ্দিন, শ্রমিক লীগ সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা এম এ কাইউম শাহ প্রমুখ।