দেশে মেধার সংকট নেই আছে মূল্যবোধের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘দেশে মেধার সংকট নেই, আছে মূল্যবোধের। মূল্যবোধের সংকট থেকে উত্তরণ প্রয়োজন। এ জন্য মেধাবী জনশক্তিকে চিন্তা, চেতনা ও মননে অপরের উপকারে ব্রতী হতে হবে। তা হলেই ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।’ ১০ এপ্রিল লোহাগাড়া উপজেলা সদরের মোস্তফা বেগম বালিকা উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিক উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সাংসদ চেমন আরা তৈয়ব, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল সিংহ, উপজেলা ভাইস চেয়ারম্যান নিবাস দাশ, ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান নেজাম উদ্দিন, মোস্তফা গ্রুপের প্রধান নির্বাহী জহির উদ্দিন, এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যক্ষ মফিজুর রহমান, চেয়ারম্যান ওমর ফারুক ও এস এম মঞ্জুরুল হক চৌধুরী। পরে প্রধান অতিথি সন্ধ্যায় পদুয়া তেওয়ারীখিল আমিরাত জনকল্যাণ কমপ্লেক্সে ইমাম-খতিব প্রশিক্ষণ কর্মশালা ও রহিমা খাতুন স্মৃতি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।