দেশের উন্নয়নের লক্ষ্যে ঐক্যের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন আলোচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পালন করে। আলোচনা সভায় বক্তারা বলেছেন, শোককে শক্তিতে পরিণত করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার লক্ষ্যে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে রক্তপাত, সন্ত্রাস এবং জোরপূর্বক কেউ যাতে ক্ষমতা দখল করতে না পারে সে ব্যাপারে থাকতে হবে সতর্ক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ১৬ আগস্ট দুপুরে উপাচার্যের সম্মেলনকক্ষে আলোচনা সভা উপাচার্য আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপ-উপাচার্য মো. আলাউদ্দিন, রেজিস্ট্রার মো. শাহ আলম, মণীন্দ্র কুমার রায়, গোলাম কিবরিয়া ভূঁইয়া, কে এম গোলাম মহিউদ্দিন, মো. কলিম উদ্দিন ভূঁইয়া, জ্ঞানরত্ন ভিক্ষু, মো. আলী আজগর চৌধুরী প্রমুখ।রেলওয়ে শ্রমিক লীগরেলওয়ে শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল ১৮ আগস্ট সংগঠনের বাটালি সড়কের কার্যালয়ে মো. রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. সিরাজ্ুল্লাহ। বক্তব্য দেন মো. মোখলেছুর রহমান, মো. সিরাজুল ইসলাম, হায়দার আলী, জালাল আহমদ, মনোহর আলী প্রমুখ। শেষে পনেরোই আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। জাতীয় শোক দিবস পর্ষদলালখান বাজার জাতীয় শোক দিবস পালন পর্ষদের কর্মসূচির মধ্যে ছিল শহীদদের আত্মার শান্তি কামনায় খতমে কোরআন, ফাতেহা পাঠ ও অসহায় দুস্থদের মধ্যে ইফতার বিতরণ। কাজী মো. ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর বদিউল আলম। বক্তব্য দেন সাবের আহমদ চৌধুরী, জালাল আহমদ চৌধুরী, আফসার উদ্দিন, মাহবুব ইসলাম চৌধুরী, তোফায়েল আহমদ প্রমুখ।পশ্চিম গোমদণ্ডী ছাত্রলীগজাতীয় শোক দিবসে পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন ছাত্রলীগের ১ নম্বর ইউনিটের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে। মো. মামুনের রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক নেতা ইকবাল হোসেন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন মাহবুব আলম, মো. ইব্রাহিম, কমরেড বড়ুয়া, খোরশেদ আলম, সাইফুল ইসলাম, মো. ইকবাল, এস এম মনসুর প্রমুখ। বর্ণমালাবর্ণমালা হালিশহর থানার উদ্যোগে ১৫ আগস্ট সকালে কালোব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এবং বিকেলে স্থানীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। তৌফিকুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বর্ণমালা সমন্বয়ক তানবীন তারেক, প্রদীপ আইচ, আরিফুর রহমান, সাইফুল হক, ইসমাইল হোসেন, সজীব নন্দী প্রমুখ। বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদবঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদ মিউনিসিপাল মডেল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা, কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করে। মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মিনহাজুর রহমান, জিনবোধি ভিক্ষু, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, মো. ইদ্রিস, আবদুল ওয়াহাব প্রমুখ। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় নেতা ইসমত কাদির গামা। আলোচনা করেন রেজাউল করিম চৌধুরী, শওকত আলী প্রমুখ। বিকেলে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনআল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল ১৫ আগস্ট বিকেলে চান্দগাঁও আবাসিক এলাকায় ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অধ্যাপক আবু রেজা মুহম্মদ নেজামুদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন অধ্যাপক মুহাম্মদ আনোয়ারুল হক, অধ্যক্ষ রেজাউল কবির চৌধুরী, আবুল হায়াত মুহাম্মদ তারেক, কামরুল আলম চৌধুরী, মনিরুল ইসলাম রফিক প্রমুখ।