দেশের উৎকর্ষে দেশীয় আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের রূপ চোখজুড়ানো। পাহাড়, নদী, সমুদ্র যেমন আকর্ষণ করে, আবার প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতেও অনেক পর্যটক আসেন এ দেশে। এই আকর্ষণের মাত্রা আরও বাড়িয়ে তুলতে ৫ এপ্রিল ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হয়ে গেল দিনব্যাপী বাংলাদেশ ফোক ফেস্টিভ্যাল-২০১৩। বাংলাদেশের বৈচিত্র্য রূপ যেন আরেক বার ধরা দিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। বসেছিল গানের মেলা, সেখানে পরিবেশন করা হয় লালনের গান। সঙ্গে দেশি খাবার, দেশীয় পোশাকের প্রদর্শনী, মেহেদী উৎসব, সাপের খেলা, বানরের নাচ ও পুতুলনাচ। সব শেষে পরিবেশিত হয় দেশীয় পোশাকের বর্ণিল ফ্যাশন শো। এই উৎসব সকালে উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে জনপ্রিয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড দেশে দ্বিতীয় বারের মতো আয়োজন করে এই ফোক ফেস্টিভ্যালের।