দেশের কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা: প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে খুলনাসভার বন্ধুরা গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধ পরিসষ্কার করেন
খুলনা: প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে খুলনাসভার বন্ধুরা গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধ পরিসষ্কার করেন

প্রথম আলো বন্ধুসভার জন্মদিনের শুভেচ্ছা জানাব, না প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করার জন্য অভিনন্দন জানাব। নাকি ২০ জেলায় কন্যাশিশুবিষয়ক অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ জানাব। ও, আরেকটি বিশেষ অনুষ্ঠান করার কথা ভুলেই গিয়েছিলাম। বন্ধুরা ৪ নভেম্বর থেকে মহা ব্যস্ত সময় কাটালেন সারা দেশে। বন্ধুসভার একটি ভালো কাজ নিয়ে। সব জেলার খবর আমরা পেয়েছি। ভালো কাজের কিছু ছবি আমরা ছেপেছিও। ছাপার পরে অনেক অভিযোগের কথাও শুনতে হয়েছে—‘আমাদের ছবি তো ছাপা হলো না। এত আয়োজনের ছ​িব কোথায় ছাপাব? এক বন্ধুকে বলেছিলাম, বন্ধুসভার সংখ্যা কমিয়ে আনতে হবে। কারণ, এত ছবি সংবাদ ছাপা যাচ্ছে না। বন্ধু দ্রুত জবাব দিলেন, ‘না, না। দরকার নেই। আমরা তো আর ছবি ছাপার জন্য বন্ধুসভা করি না।’
হ্যাঁ, ঠিক তা-ই। তা না হলে ৮৬টি জায়গায় বন্ধুসভার একটি ভালো কাজ, ৮৬টি জায়গায় বন্ধুসভার উদ্যোগে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। তার সব সংবাদ কি আমরা পাঠককে জানাতে পেরেছি?
এ কাজগুলোর জন্য বন্ধুসভার এ সময়ে অনুষ্ঠিত অন্যান্য অনুষ্ঠানের খবরও আমরা ছাপতে পারিনি।
বন্ধুসভায় নতুন এক বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম, তুমি বন্ধুসভায় যোগ দিলে কেন?
বন্ধুর উত্তর, ‘দেশের কাজ করার জন্য।’
সিরিয়াস হয়ে বললাম, বুঝলাম না। বুঝিয়ে বলো।

বন্ধুর ঝটপট উত্তর, ‘বন্ধুসভার কাজের মধ্য দিয়ে, বন্ধুসভার কর্মসূচি পালনের মধ্য দিয়ে দেশের কাজ হয়ে যায়।’

হ্যাঁ। আমরা তা-ই করি। কেউ কেউ জিজ্ঞেস করেন, বন্ধুসভা করে কি তোমরা টাকা পাও?

এক বন্ধু এর উত্তর দিয়েছেন, ‘না, টাকা তো পাই-ই না, বরং আমার পকেটের টাকাই খরচ হয়ে যায়।’

প্রশ্নকর্তা উত্তর দিয়েছেন, ‘নিজের খেয়ে বনের মোষ তাড়ানো?’

জি, আপনি যা বোঝেন।

প্রশ্নকর্তা এবার অসন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘পাগল আর কি।’

হ্যাঁ। বন্ধুরা, এমন পাগলই আমরা। এ ধরনের পাগল দ্রুত বাড়ছে আমাদের। কলেজ–বিশ্ববিদ্যালয়গুলোতে পাগল, জেলা উপজেলায় পাগল সর্বত্র ছড়িয়ে পড়েছে। আমরা আরও পাগল চাই। পাগল যত বাড়বে, দেশের তত মঙ্গল।

আজ ১৫ নভেম্বর কারওয়ান বাজার প্রথম আলোর অফিসের পঞ্চম তলায় মিতুরাণী কর্মকারের একক সংগীতসন্ধ্যা। বিকেল পঁাচটায় চলে আসুন ওই অনুষ্ঠানে।

সভাপতি

প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ