দেশের কোনো নাগরিক অবহেলিত থাকবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, দেশের কোনো নাগরিকই এখন আর অবহেলিত থাকবে না। সরকার সবার নিররপত্তা বিধানে কাজ করে যাচ্ছে। অসহায়দের পাশে সরকার ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
আনোয়ারায় তৃণমূল পর্যায়ে লিগ্যাল এইড বাস্তবায়ন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা লিগ্যাল এইড কমিটি গত শনিবার দুপুরে এ সভার আয়োজন করে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ এ কে এম নাসিরউদ্দীন মাহমুদ। উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রেজাউল করিম, দায়রা জজ ওবাইদুল সোবহান, মুখ্য বিচারিক হাকিম মুন্সি মো. মশিউর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুর রশিদ, সরকারি কৌঁসুলি মো. আবুল হাশেম, নাজমুল হাসান খান, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দিন খালেক, সাধারণ সম্পাদক কাজী মোজাম্মেল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম প্রমুখ। মূল প্রবন্ধ পাঠ করেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা মুজাহিদুর রহমান।
সভায় আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ এর বিভিন্ন বিধিবিধান সম্পর্কে অবহিত করা হয়। —আনোয়ারা প্রতিনিধি