দেশের চিকিৎসাব্যবস্থার উন্নতি হওয়ায় সেবা পাচ্ছে সাধারণ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী বলেছেন, দেশের চিকিৎসাব্যবস্থা উন্নত হয়েছে। এ জন্য সাধারণ মানুষও চিকিৎসাসেবা পাচ্ছে। চিকিৎসকেরাও ভালো চিকিৎসাসেবা দিচ্ছেন। তিনি ৩ এপ্রিল দুপুরে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভায় একথা বলেন।
লক্ষ্মীপদ দাশের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান চৌধুরী, স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মৃদুল মল্লিক, আওয়ামী লীগের নেতা এস এম আলমগীর চৌধুরী, আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. ছৈয়দ, উপজেলা যুবলীগ সভাপতি মো. ইয়াছিন, সাধারণ সম্পাদক আছহাব উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ও আনোয়ারা কলেজ ছাত্রলীগ সভাপতি এম নজরুল ইসলাম।
সভা শেষে প্রতিমন্ত্রী স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ও অপারেশান থিয়েটার ঘুরে দেখেন।