দেশের বাজারে ‘করবি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা ধরনের কাজ করা যায় এ সময়ের মোবাইল ফোনগুলোতে। তাই তো মোবাইল ফোন এখন সারা বিশ্বেই মানুষের ব্যক্তিত্ব প্রকাশের পরিচায়ক হয়ে উঠেছে। ব্যবহারকারীর চিন্তা, পছন্দ, রুচি আর ব্যক্তিত্বের কথা মাথায় রেখে তাই মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো সব সময়ই চেষ্টা করে চলেছে জনসাধারণের মধ্যে বিভিন্ন শ্রেণী ও পেশার গ্রাহকদের জন্য মুঠোফোন তৈরি করতে। সেসব প্রচেষ্টার ধারাবাহিকতায় সম্প্রতি স্যামসাং ইলেকট্রনিকস বাজারে এনেছে ‘করবি’ নামের নতুন সিরিজের মোবাইল ফোন। বাংলাদেশেও করবি সেট ছাড়া হয়েছে।করবি সিরিজের এস৩৬৫৩, টিএক্সটি বি৩২১০ এবং করবি থ্রিজি এম৫৬৫০। এর মধ্যে থ্রিজি ৫৬৫০ বাংলাদেশে এখনো আসেনি।সম্পূর্ণ স্পর্শকাতর পর্দার (টাচস্ক্রিন) সুবিধা আছে করবিতে।এসব মোবাইল ফোনে রয়েছে খুদেবার্তা, মাল্টিমিডিয়া, ব্যবসায়িক কাজে প্রয়োজনীয় প্রোগ্রামসহ নানা ধরনের বৈশিষ্ট্য। মূল পর্দার এক পাশেই রয়েছে ফেসবুক, টুইটারসহ নানা ধরনের জনপ্রিয় ওয়েবসাইট, যার মাধ্যমে মুহূর্তে যুক্ত হওয়া যাবে ইন্টারনেটের দুনিয়ায়। বিভিন্ন আকারের এলসিডি টাচস্ক্রিন সুবিধাসহ এসব মোবাইল ফোনে রয়েছে ভিডিও, এমপিথ্রি শোনার ব্যবস্থা। রয়েছে ছবি তোলার জন্য দুই থেকে তিন মেগাপিক্সেল ক্যামেরা। ইউএসবি ২.০ সমর্থিত এসব মোবাইল ফোনে রয়েছে বিভিন্ন আকারের মাইক্রোএসডি মেমোরি কার্ড, যা সর্বোচ্চ ১৬ গিগাবাইট পর্যন্ত সমর্থন করবে। ওজনেও অনেক কম এ মোবাইল ফোনে পাওয়া যাবে এফএম রেডিও ও বিভিন্ন ফরম্যাট সমর্থিত অডিও গান শোনার সুবিধা। বিশ্বের সব জনপ্রিয় সামাজিক যোগাযোগসুবিধা সহজ করতে করবিতে যুক্ত হয়েছে উচ্চপ্রযুক্তির কম্প্যাক্ট মাল্টিমিডিয়া সমর্থন। রয়েছে পপ-আপ সুবিধা, যার মাধ্যমে তাত্ক্ষণিক বার্তা আদান-প্রদানের কাজটিও সহজ হয়ে যাবে। দ্রুত ব্যবহার করতে রয়েছে বিভিন্ন ভাষার ই-অভিধান। যেখানে ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান, ইতালিয়ান, পর্তুগিজ, রাশিয়ান, স্প্যানিশসহ বিভিন্ন ভাষা রয়েছে। জনপ্রিয় ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউব, ছবি রাখার ওয়েবসাইট ফ্লিকার, পিকাসা ওয়েবসাইট সহজে ব্যবহার ও সহজ হবে এ মোবাইল ফোনের মাধ্যমে। করবি এস৩৬৫৩ মডেলের দাম সাড়ে ১২ হাজার টাকা, বি৩২১০ মডেলের দাম ১১ হাজার টাকা।