দেশ যখন সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, তখনই একটি মহল ধর্মের নামে সন্ত্রাস-জঙ্গিবাদ ও গুপ্তহত্যার মাধ্যমে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশের সব শ্রেণি-পেশার মানুষকে এই দুষ্টুচক্র ও অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের মানুষ ঐক্যবদ্ধ হলে দুষ্টুচক্র পরাজিত হবে।
সন্ত্রাস-জঙ্গিবাদ ও গুপ্তহত্যার বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়ায় অনুষ্ঠিত ছাত্রলীগের সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ২০ জুলাই উপজেলার কেরানীহাটের হক টাওয়ারের সামনের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ মানিকের সভাপতিত্বে ও পৌরসভা ছাত্রলীগ নেতা এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হারেজ মোহাম্মদ। বক্তব্য দেন ছাত্রলীগ নেতা মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ আয়াজ, জহির রুহান, মোহাম্মদ তারেক, ইয়ামিনুর রহমান, আরিফুল ইসলাম, আবদুল মন্নান, মোহাম্মদ ইমরান প্রমুখ।