দেশের মানুষ সংশয় ও শঙ্কার মধ্যে সময় অতিবাহিত করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান l প্রথম আলো
কক্সবাজার বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান l প্রথম আলো

কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। জেলা বিএনপি কার্যালয় চত্বরে দলের সাধারণ সম্পাদক শামীম আরার সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আকতার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান।
তিনি বলেন, সিপাহি জনতার বিপ্লবের মাধ্যমে এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আধিপত্যবাদীদের কবল থেকে রক্ষা পেয়েছিল। অথচ বর্তমান সরকার ৭ নভেম্বরের চেতনাকে ধ্বংস করে স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশের মানুষ সংশয় ও শঙ্কার মধ্যে সময় অতিবাহিত করছে। এই সরকারের হাতে দেশের গণতন্ত্র ও আইনের শাসন নিরাপদ নয়।
বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি রফিকুল হুদা চৌধুরী, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক আবু ছিদ্দিক ওসমানী, জেলা শ্রমিক দল সভাপতি রফিকুল ইসলাম, জেলা মৎস্যজীবী দল সভাপতি হামিদ উদ্দিন, কেন্দ্রীয় যুবদল সদস্য এম মোকতার আহমদ, জেলা যুবদল সভাপতি ছৈয়দ আহমদ, জেলা সেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ, জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক মো. আমীর আলী, জেলা ছাত্রদল সভাপতি রাশেদুল হক, সাধারণ সম্পাদক মনির উদ্দিন প্রমুখ।