রাজস্ব আদায়ের লক্ষ্যে (বকেয়া বিদ্যুৎ বিল) চট্টগ্রামের দোহাজারী বিদ্যুৎ সরবরাহকেন্দ্রের আবাসিক প্রকৌশলীর কার্যালয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুন বিকেলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন দোহাজারী বিদ্যুৎ সরবরাহকেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো. শফিউর রহমান। প্রধান অতিথি ছিলেন দোহাজারী-কালিয়াইশ ১০০ মেগাওয়াট পিকিং প্ল্যান্টের ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলার দোহাজারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, সাতবাড়িয়া ইউপির চেয়ারম্যান আহমদুর রহমান, সাতকানিয়ার ধর্মপুর ইউপির চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী ও কালিয়াইশ ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান হাফেজ আহমদ। বক্তব্য দেন সাংবাদিক সৈয়দ মাহফুজ উন নবী, মো. জাহেদ হোসাইন, দোহাজারী বিদ্যুৎ সরবরাহকেন্দ্রের উপসহকারী প্রকৌশলী মাইন উদ্দীন আহম্মদ, বিদ্যুৎ সরবরাহকেন্দ্রের হিসাবরক্ষক শ্যামল কান্তি চৌধুরী প্রমুখ।