প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সত্যি সত্যি পৃথিবীতে ব্যাখ্যাতীত বা অতিপ্রাকৃত কিছু আছে কি না, এ নিয়ে অনেকের সন্দেহ থাকতেই পারে। অতিপ্রাকৃত কিছু থাকুক আর না-ই বা থাকুক, অতিপ্রাকৃত গল্প কিন্তু আছে। ভূত নেই জেনেও আমরা শুনতে ভালোবাসি জমজমাট ভূতের গল্প। এবারের পাঠকের ঈদ অণু গল্পসংখ্যায় অতিপ্রাকৃত বা আধিভৌতিক আর গোয়েন্দা ধাঁচের গল্প চেয়েছিলাম আমরা। বরাবরের মতোই আমাদের পাঠকদের ওপর আস্থা রেখেছিলাম। এবং পাঠকেরাও যথারীতি আমাদের হতাশ করেননি। জমজমাট সব গল্প তাঁরা লিখেছেন।সেখান থেকে বাছাই করা কিছু গল্প নিয়ে ‘ছুটিরদিনে’র এবারের বিশেষ আয়োজন। বিচিত্র স্বাদের এই গল্পগুলো আশা করি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, আরও বেশ কিছু গল্প থাকল আমাদের হাতে, সেগুলো প্রকাশিত হবে সামনের কোনো এক সংখ্যায়। চোখ রাখুন ‘ছুটিরদিনে’র পাতায়।