দোকানে গিয়ে দেখলেন, দোকানি নেই। জিনিসপত্র সব ঠিকঠাক রাখা। কী করবেন আপনি? সওদাপাতি নিয়ে চুপচাপ কেটে পড়বেন? নাকি দামটাও রেখে আসবেন?এমনই এক সততার পরীক্ষায় আপনাকে পড়তে হতে পারে ইউরিকো অ্যানজেল স্কুলে গেলে। স্কুলের শিক্ষার্থীদের জন্য বই, খাতাপত্র, কলম, পেনসিল ও ইরেজার—সব সাজিয়ে রাখা। কিন্তু জিনিসপত্র নিয়ে টাকাটাও ঠিকঠাক দিলেন কি না, দেখার কেউ নেই। দোকানের নাম সততা স্টোর।‘এমন দোকানও হয়? এই দোকান তো দুই দিনে লাটে ওঠার কথা।’অ্যানজেল অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক আজিজুল বারী হাসেন।আমাদের অবাক করে দিয়ে আজিজুল বারী জানান, সব পণ্যের গায়েই দাম লেখা আছে। এখন পর্যন্ত কেউ টাকা না দিয়ে চলে গেছে, এমন ঘটনা একটাও ঘটেনি। তবে ভাংতির টাকা না থাকায় সমস্যা হয়েছে।ঘুরতে ঘুরতে আমরা গেলাম সততা স্টোরে। এক খুদে ক্রেতা দোকানে ঘুরঘুর করছিল অনেকক্ষণ। তার সঙ্গে কথোপকথন নিম্নরূপ:কী নাম তোমার?আমেনা।পুরো নাম কী?জানি না।কোন ক্লাসে পড়ো?নার্সারিকী কিনতে এসেছ?খাতা।নিজের নামের বাকি অংশ ভুলে যাওয়া আমেনা সততা স্টোরে খাতা কিনতে এসেছে। ‘জাপানের গ্রামে গিয়ে দেখেছি, সবাই তাদের ফলানো সবজি ঘরের সামনে রেখে দেয়। পর্যটকেরা যার যা খুশি নিয়ে দামটা রেখে যায়। তখনই ভেবেছিলাম, এটা বাচ্চাদের কীভাবে শেখানো যায়। এই সততা স্টোর আসলে স্কুলপড়ুয়াদের সৎ মানুষ হিসেবে গড়ে তোলার প্রশিক্ষণের একটি অংশ।’ বলছিলেন আজিজুল বারী