দোহাজারী বালিকা উচ্চবিদ্যালয়ে পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশের দোহাজারী জামিজুরী বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান ২৪ মার্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আলী আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মনোজ সিংহ হাজারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম আলী জিন্নাহ।