দোহাজারী লোকনাথ সেবাশ্রমে ধর্মসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশ উপজেলার দোহাজারী লোকনাথ গীতা সংঘের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধর্মসভা ২ জানুয়ারি লোকনাথ সেবাশ্রমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি তুষার সিংহ হাজারি। প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন স্বামী রবিশ্বরানন্দপুরী মহারাজ। বক্তব্য দেন দোহাজারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুলাহ আল নোমান, মুক্তিযোদ্ধা আবদুল মজিদ, অধ্যাপক নীলুমনি শর্মা, দোহাজারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণুযশা চক্রবর্ত্তী, দোহাজারী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ কামাল উদ্দীন, সাধারণ সম্পাদক বাবু খান, হাজারি শপিং সেন্টারের সভাপতি মোহাম্মদ লোকমান হাকিম, ডা. মৃদুল দত্ত, মিলন কান্তি দাশ প্রমুখ।