দোহাজারীকে থানা ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকাকে পৃথক থানা ঘোষণা এবং চৌকিদার ফাঁড়ি এলাকায় শঙ্খনদীর ওপর সেতু নির্মাণের দাবি জানিয়েছেন ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ স্থানীয় লোকজন। গত ৩০ সেপ্টেম্বর দোহাজারী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। বশির উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ নুরুল ইসলাম। বক্তব্য দেন দোহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা জাফর আলী, মিলন কান্তি দাশ, তুষার সিংহ হাজারী, আওয়ামী লীগের নেতা আবদুস শুক্কুর, এম এ রাজজাক, নাসির উদ্দীন, ইউপি সদস্য জামাল উদ্দীন, আলী আজম খান, বাবর আলী, বিষ্ণু যশা চক্রবর্ত্তী প্রমুখ। সাংসদ নূরুল ইসলাম বলেন, বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। ইতিমধ্যে দোহাজারীতে ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের কাজ শেষ পর্যায়ে রয়েছে।