দোহাজারীতে কৃষি ও পল্লিঋণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনতা ব্যাংক দোহাজারী শাখার উদ্যোগে ১ ফেব্রুয়ারি সাতবাড়িয়া ইউনিয়নের ১৬ জন কৃষকের মধ্যে তিন লাখ ১৬ হাজার টাকার কৃষি ও পল্লিঋণ বিতরণ করা হয়। এ উপলক্ষে সাতবাড়িয়া উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আবদুর রহমান। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ইসমাইল হোসেন। উপস্থিত ছিলেন জিল্লুল করিম, এম এ রাজ্জাক, মোহাম্মদ ফজলুল করিম, নাছির উদ্দীন, অঞ্জন কুমার দাশ, ছৈয়দ জসিম উদ্দীন, আবদুর রশিদ প্রমুখ।