দোহাজারীতে নাটক ‘অনুসন্ধান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নাটক হোক সমাজ সংস্কারের হাতিয়ার’ স্লোগানে দোহাজারী শৌখিন নাট্যগোষ্ঠীর ২৫ বছর পূর্তি অনুষ্ঠান সম্পন্ন হলো। এ উপলক্ষে গত ২৮ জানুয়ারি দোহাজারী জামিজুরি আহমেদুর রহমান উচ্চবিদ্যালয় রঙ্গমঞ্চে রঞ্জন দেবনাথের রচনায় ও শিবব্রত সেনের পরিচালনায় নাটক অনুসন্ধান মঞ্চস্থ করে দোহাজারী শৌখিন নাট্যগোষ্ঠী। নাটকে কুচক্রী মানুষের ফাঁদে পড়ে কীভাবে একজন জমিদার সর্বস্বান্ত হয়ে পড়েন সে কাহিনিই তুলে ধরা হয়েছে। নাটকের মঞ্চসজ্জায় ছিলেন জনি সেনগুপ্ত। নেপথ্যে কণ্ঠ দেন শিল্পী দীপক আচার্য্য ও শিলা চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান আবুল কাশেম, আবদুর শুক্কুর, নূর মোহাম্মদ চৌধুরী, আবদুস সালাম চৌধুরী ও আবদুল্লাহ্ আল নোমান।