দোহাজারীর খান প্লাজা ব্যবসায়ী সমিতির অভিষেক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চন্দনাইশের দোহাজারীর খান প্লাজা ও নিউ খান প্লাজা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ এপ্রিল রাতে স্থানীয় একটি সামাজিক কেন্দ্রে এ অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন খান প্লাজা শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারী আলী আজম খান।বশির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ সিংহ হাজারী। এতে বক্তব্য দেন আইনজীবী তুষার সিংহ হাজারী, সাংবাদিক এম এ রাজ্জাক, আওয়ামী লীগ নেতা বশীর উদ্দীন প্রমুখ।