দোহার-নবাবগঞ্জকে রক্ষার দাবিতে প্রবাসে সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে বক্তারা
সংবাদ সম্মেলনে বক্তারা

প্রমত্তা পদ্মার ভয়াবহ ভাঙনের হাত থেকে ঢাকার দোহার-নবাবগঞ্জকে রক্ষার দাবিতে আলোচনা ও সংবাদ সম্মেলন করেছেন সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী দোহার-নবাবগঞ্জবাসীরা। ২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার আজমান ওয়ালিমা রেস্টুরেন্টের হলরুমে এই আলোচনা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রকৌশলী আবদুল কুদ্দুস এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পদ্মার ভয়াবহ ভাঙনে যেভাবে দোহার-নবাবগঞ্জের বিলাসপুর, দোয়াইর, চারাখালী স্কুল, মধুর চরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। যেভাবে বিলীন হচ্ছে তাতে মনে হচ্ছে অচিরেই ঢাকার মানচিত্র থেকে হারিয়ে যাবে। তাই শিগগিরই ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।
বক্তব্য রাখেন মোহাম্মদ আবদুল হালিম, জিল্লুর রহমান, শেখ আবদুল করিম, আবু তাহের কামরুজ্জামান, মোতাহের হোসেন, দিপু সিকদার, কবির হোসেন প্রমুখ। সভা সঞ্চালনা করেন ও আজিজুল হক বোরহান।
সভা শেষে তাঁরা মানববন্ধন করেন।

সাইফুল ইসলাম তালুকদার
দুবাই, সংযুক্ত আরব আমিরাত