দোয়েল-কিউইর আলাপচারিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে বাংলাওয়াশ হলো নিউজিল্যান্ড অর্থাৎ কিউইরা। এই লজ্জাজনক হার নিয়ে নিউজিল্যান্ডের কিউই পাখি গোপনে আলাপ করেছে বাংলাদেশের দোয়েল পাখির সঙ্গে। দুই দেশের দুই পাখির আলাপচারিতা তুলে ধরেছেন আইনুন নাহিনদোয়েল: কী ব্যাপার, কিউই পাখি, আপনাকে অসহায় অসহায় মনে হচ্ছে, এত দিন তো খুব ভাব দেখিয়ে চলতেন।কিউই: তোমার প্রতিনিধিরা আমার প্রতিনিধিদের বাংলাওয়াশ করে ভাব ছুটিয়ে দিয়েছে।দোয়েল: হো হো হো, এবার বুঝছেন তো বাঙালিরা কী জিনিস?কিউই: আসলে কাউকে খাটো করে দেখতে নেই। তবে তোমরা আমাদের এভাবে নাজেহাল না করলেও পারতে। কারণ, আমরা মেহমান হিসেবে গিয়েছিলাম তোমাদের দেশে। আমাদের সম্মান দিলে না!দোয়েল: অতীতে বিদেশিরা বাংলাদেশে এসে একের পর এক সিরিজ জিতে নিত। আর সংবাদ সম্মেলনে বলে যেত, ভালো খেলেছে বাংলাদেশ, খুব ভালো খেলেছে। আসলে তারা টিটকারি মেরে বলত। তাই এবার আমরা দাঁতভাঙা জবাব দিয়েছি বিশ্ববাসীকে।কিউই: এমন জবাব তোমরা দিয়েছ, এখন নিউজিল্যান্ডে লোকজন আমাদের দেখলেই দাবড়ানি দেয়।দোয়েল: ওয়াশ তো হয়েছে খেলোয়াড়েরা কিন্তু আপনাকে দাবড়ানি দেয় ক্যান? তা ছাড়া উড়াল দিতে পারেন না?কিউই: দলের সঙ্গে যে কিউই নামটা মিশে আছে, সে জন্যই। আর উড়ব কেমনে, আমরা তো জন্ম থেকেই উড়তে পারি না।দোয়েল: ও, আপনার তো আবার ডানা নেই, উড়বেনই বা কীভাবে! আচ্ছা আপনার ঠোঁট দেখছি অনেক লম্বা, আমাদের দেশের বকের ঠোঁটও তো আরও ছোট।কিউই: বক কী, তারা কী করে?দোয়েল: বকও একটা পাখি। তারা লম্বা ঠোঁট দিয়ে মাছ শিকার করে।কিউই: তাহলে তো আমি বকের থেকেও বেশি মাছ শিকার করতে পারব। তোমাদের দেশে অতিথি পাখি হয়ে আসব নাকি?দোয়েল: সর্বনাশ! এ ভুল করবেন না, করলে কাবাব হয়ে যাবেন। কারণ, আমাদের দেশে অতিথি পাখি এলে তাদের মানুষ বন্দুক দিয়ে মেরে কাবাব বানায়।কিউই: তুমি অতিথি বন্ধু হিসেবে আমারে সেফ করতে পারবা না?দোয়েল: সেফ করব কীভাবে, আপনি তো উড়তে পারেন না। তা ছাড়া আপনার শারীরিক গঠন ইঁদুরের মতো, বিড়াল দেখলেই তো নগদে সাইজ করে দেবে।কিউই: আর বোলো না, ভয়ে আমার কলিজা কাঁপে। কখনো মরতে ইচ্ছে হলে তোমাদের দেশে যাব।দোয়েল: এ দেশে পাখিখোরের অভাব নেই। শীত এলেই অতিথি পাখিদের ধরে ধরে ভুনা করে খাওয়া হয়। দোয়েল হিসেবে আমি একটু সেফে আছি।কিউই: আচ্ছা, ক্রিকেটে তোমাদের পরবর্তী টার্গেট কী?দোয়েল: অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে যেদিন বাংলাওয়াশ করতে পারব, আমার সেদিন আনন্দের সীমা থাকবে না।কিউই: তারা কিউইদের থেকেও বাঘা টিম, সে জন্যই নাকি?দোয়েল: ওরা আমাদের আনাড়ি টিম মনে করে। তা ছাড়া প্রায়ই বাংলাদেশের সঙ্গে খেলতে অনীহা প্রকাশ করে। তাই ওদের বাংলাওয়াশ করা জরুরি।কিউই: আসলে সব সময় সবার অবস্থান এক জায়গায় থাকে না, এটা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে বাঁচতে হলে বুঝতে হবে।দোয়েল: ভূতের মুখে রাম নাম। একসময় তোমরাও আমাদের চিনতে না, তোমরা আমরা টেস্ট খেলতে দিতে চাওনি। কিউই: ইয়ে মানে আমার প্রতিনিধিরা সাদা, তার ওপর করলে হোয়াইটওয়াশ। এ ওয়াশটা কেনিয়াকে করলে হতো না?দোয়েল: ওদের এক শ বার হোয়াইটওয়াশ করলেও ফরসা হবে না, কারণ এই ওয়াশ রং ফরসা করার ওয়াশ না।কিউই: তোমরা এমন বাংলাওয়াশ দিয়েছ যে, এখন ভেট্টোরি জবাবদিহির কারণে দূরে কোথাও আশ্রয় খুঁজছে। দোয়েল: আমরা ওয়াশ অনেক হয়েছি, হতে হতে দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই পাল্টা ওয়াশ শুরু করলাম। গুডবাই। নেক্সটে কথা হবে।