দৌড়া, মিছিল আইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে কর্মসূচি দিয়ে লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করেছেন জামায়াত-শিবিরের কর্মীরা। রাজধানীর বাড্ডায় সে মিছিল থেকে নির্বিচারে গাড়ি ভাঙচুর করা হয়। গত ২৩ নভেম্বর সকাল পৌনে নয়টায় অতর্কিত হামলার শিকার হয়ে গাড়ি (সাদা রঙের) ফেলে ছুটছেন তৈরি পোশাকের ক্রয় আদেশ দিতে স্পেন থেকে আসা ওয়ালিদ সামাহ, পেট্রি ও মারলন ষ ছবি: সাজিদ হোসেন, প্রথম আলো, ২৪.১১.২০১৩

.
.

বাংলা-বিহার-উড়িষ্যার মহান অধিপতি, তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব। তুমি বলেছিলে বিদেশিদের প্রশ্রয় দিয়ো না। সুযোগ পেলেই ওরা এ দেশের ওপর খবরদারি করবে। আমরা ওদের প্রশ্রয় দিইনি। ওরা আমাদের দেশে এসেছিল অর্ডার দিতে! কত বড় স্পর্ধা! হোক না সেটা পোশাক ক্রয়ের অর্ডার! অর্ডার তো! আরে ব্যাটা, তোরা আমাদের অর্ডার দেওয়ার কে? হু? দীর্ঘদিন বিদেশিরা আমাদের ওপর খবরদারি করেছে। আর নয়। বিদেশিদের আগ্রাসন প্রতিহত করতেই আমরা অস্ত্র হাতে তুলে নিয়েছি। বিদেশিদের দাঁতভাঙা জবাব দিতে হবে। মারব এ দেশে, দাঁত পড়বে বিদেশে! এ লক্ষ্যেই ইটা মেরে, গাড়ি ভেঙে ওদের দেশছাড়া করেছি আমরা। অতর্কিত আক্রমণে কোনোমতে জান নিয়ে পালিয়েছে ওরা। পরদিন অর্ডারও বাতিল করেছে। আশা করি, ওরা আর কোনো দিন এই সুজলা-সুফলা শস্য-শ্যামলা বাংলাদেশে আসার সাহস করবে না। দেশের ভাবমূর্তি হবে ঝকঝকে উজ্জ্বল!
হে মহান অধিপতি, আমাদের এই বীরত্ব তুমি দেখে যেতে পারলে না। এটা তোমার সৌভাগ্য, নাকি দুর্ভাগ্য তা এখনো বুঝতে পারছি না। তবে তোমার শেষ উপদেশটা যে আমরা ভুলিনি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।