দৌলতপুর সড়কের সংস্কার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কজুড়ে অসংখ্য ছোটবড় গর্ত।্রগাড়ি চলে হেলেদুলে। সড়কটির প্রায় আড়াই কিলোমিটার এলাকা গাড়ি চলাচলের অনুপযোগী। এই পথ অতিক্রম করতে সময় লাগার কথা বড়জোর ১০ মিনিট। অথচ ভাঙাচোরা রাস্তাটি পার হতে সময় লাগে আধ ঘণ্টা থেকে ৪৫ মিনিট।ফটিকছড়ি উপজেলার দৌলতপুর এবিসি সড়কের এমনই বেহাল দশা। প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে নাভিশ্বাস ওঠে যাত্রীদের। উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী।এ সড়ক দিয়ে প্রতিদিন উপজেলার শাহনগর, লেলাং, দৌলতপুর, কুম্ভারপাড়া, পানারখীল, নয়াহাট, বাবু নগর ও সন্যাসীরহাট এলাকার লক্ষাধিক মানুষ চলাচল করে। ভাঙা সড়কের কারণে প্রতিনিয়ত দুর্ভোগে পড়তে হয় অফিসগামী মানুষজন ও স্কুল-মাদ্রাসা-কলেজের শিক্ষার্থীদের। রাস্তা ভাঙা হওয়ায় দ্বিগুণ ভাড়া আদায় করেন রিকশা ও অটোরিকশা চালকেরা।্রএলাকার গুলতাজ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী দিলোয়ারা বেগম বলেন, ‘প্রতিদিন এই সড়ক দিয়ে বাড়ি থেকে কলেজে যাওয়া আসা করি। রাস্তা ভাঙা হওয়ায় রিকশা ভাড়া ১৫ টাকার জায়গায় ৩০ টাকা দিতে হয়। অনেক সময় কোনো যানবাহনই পাওয়া যায় না।’দৌলতপুর গ্রামের বাসিন্দা সাবেক উপপ্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমদ বলেন, ‘১৯৭৯ সালে আমি মন্ত্রী থাকাকালে সড়কটি পিচ ঢালাই করা হয়। ১৯৮২ সালের পর সড়কটির আর সংস্কার হয়নি।’একই গ্রামের বাসিন্দা দেশের খ্যাতনামা আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বলেন, ‘এবিসি সড়কটির সংস্কার হচ্ছে না দীর্ঘদিন ধরে। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে।’ সরেজমিনে দেখা যায়, এবিসি সড়কের প্রায় আড়াই কিলোমিটার এলাকায় রাস্তার চিহ্ন নেই। রাস্তার পিচ-ঢালাই উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে ও যানবাহন খারাপ হয়ে যায় বলে চালকেরা অভিযোগ করেছেন।উপজেলা প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত বলেন, ‘দৌলতপুর এবিসি সড়কটি যাত্রীদের নিত্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এটি সংস্কারে ইতিপূর্বে উদ্যোগ নেওয়া হলেও টাকার অভাবে সংস্কার হয়নি। এ বছর আবারও সড়কটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।’ ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী বলেন, ঐতিহ্যবাহী এই সড়কটি সংস্কারের জন্য শিগগিরই অর্থ বরাদ্দ দেওয়া হবে।