দৌলতপুরে খতনা ক্যাম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারিয়া শফিকুল মুনীর যুব কমিটি ফটিকছড়ি দৌলতপুর শাখার উদ্যোগে ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে সম্প্রতি কমিটির কার্যালয় চত্বরে বিনা মূল্যে খতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন একে জাহেদ চৌধুরী। উদ্বোধক ছিলেন যুব কমিটির কেন্দ্রীয় সদস্যসচিব এম তৌহিদুল আলম।এসএম সিরাজুদ্দৌলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীর উদ্দীন, গিয়াস উদ্দীন চৌধুরী, এসএম তৌহিদুল আলম, আবুল মনছুর, আব্দুল হামিদ প্রমুখ।অনুষ্ঠানে ৩৫ শিশুকে খতনা করানো হয় এবং প্রয়োজনীয় বস্ত্র দেওয়া হয়। বিজ্ঞপ্তি।