দ্বাদশ দ্বিপদী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩[ছড়াগুলোর বৈশিষ্ট্য: প্রতিটি দ্বিপদীর দুই ছত্রের শেষাংশের উচ্চারণ অভিন্ন, তবে অর্থ আলাদা।]০১. বৃষ্টির দিনে, আহা, মাখা মুড়ি দিয়েপেটটা ভরিয়ে শুই কাঁথা মুড়ি দিয়ে০২.হরতালে চলবে না ট্রেন-কোচ-বাস, তবেসকলের ক্ষতি হলে লাভ কার বাস্তবে?০৩.ভাইকে নিয়া যাই কেনিয়া০৪.শিশুদের বই হয় ভরা বৈচিত্র্যেশিশুরাও পুলকিত: ভরা বই চিত্রে০৫.মেয়েটার প্রেমে পড়ে করে ফেলে পরিণয়দুবছরে বুঝল সে, মেয়েটা তো পরি নয়০৬.করল পালন জয় ক্রিকেটেদুই-দুখানা বকরি কেটে০৭.ধরা যাক, পারলে না মন তার গলাতেতাই বলে ঝুলে পড়া দড়ি দিয়ে গলাতে?০৮.করলে কামাইকমবে কামাই০৯. জেনে কোথা তৈরি ও কবেকার পণ্যকিনতে তাহলে কেন করো কার্পণ্য?১০.টিভির ওপরে শনির ভরপ্রায় প্রোগ্রামই শো-নির্ভর১১. ধরে রেখো পজিটিভ চিন্তা ও চেতনানেগেটিভ কথা শুনে কক্ষনো চেতো না১২. মেয়েটির সুখ ক্রোধ বর্ষণেতার চিৎকার-গালি বর শোনে